💎

১০০ ক্রেডিটের বাজেট

প্রতিটি ম্যাচের জন্য আপনার হাতে থাকবে ১০০ ক্রেডিট। এই বাজেটের মধ্যেই আপনাকে খেলোয়াড়দের ক্রেডিট ভ্যালু ও পারফরম্যান্স বুঝে ১১ জনের স্কোয়াড বাছাই করতে হবে।

📊

লাইভ পয়েন্ট অর্জন

আপনার বাছাই করা খেলোয়াড়রা মাঠে গোল করলে, অ্যাসিস্ট করলে, ক্লিন শিট রাখলে কিংবা সফল ডিফেন্স করলে বাস্তব পারফরম্যান্সের ভিত্তিতে আপনার টিম পয়েন্ট অর্জন করবে।

🔥

মাল্টিপল টিম বোনাস

১ম টিমের পর একাধিক টিম তৈরি করলে বোনাস পয়েন্ট পাবেন! ২য় টিমের জন্য ৫ পয়েন্ট বোনাস এবং ৩য় টিমের জন্য আরও ৫ পয়েন্ট এক্সট্রা বোনাস যুক্ত হবে।

📜

ফ্যান্টাসি গেমের নিয়মাবলি ও শর্তাবলি

১.

ব্যবহারকারীরা প্রতিদিন একটি “মাই ইলেভেন (My Eleven)” ফ্যান্টাসি গেমে অংশগ্রহণ করতে পারবেন।

২.

ফ্যান্টাসি গেম ক্যাম্পেইনটি মোট ৩২ (বত্রিশ) দিনব্যাপী পরিচালিত হবে।

৩.

ব্যবহারকারীদের নির্দিষ্ট দিনের নির্ধারিত ম্যাচসমূহে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে নিজেদের দল নির্বাচন করতে হবে।

৪.

কোনো দিনে একটি বা একাধিক ম্যাচ থাকলেও শুধুমাত্র ওই দিনের ম্যাচের খেলোয়াড়দের মধ্য থেকে দল গঠন করতে হবে।

৫.

প্রতিটি ব্যবহারকারী প্রতিদিন ১০০ (একশত) কয়েন বাজেট পাবেন।

৬.

ন্যূনতম স্কোয়াড বিন্যাস: ১ জন গোলরক্ষক (GK), ৪ জন ডিফেন্ডার (DEF), ৪ জন মিডফিল্ডার (MID), ২ জন ফরোয়ার্ড (FWD)।

৭.

প্রতিটি দলে একজন ক্যাপ্টেন (২ গুণ পয়েন্ট) ও একজন ভাইস-ক্যাপ্টেন (১.৫ গুণ পয়েন্ট) নির্বাচন করতে হবে।

৮.

ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে দল পরিবর্তন/এডিট করা বন্ধ হয়ে যাবে।

৯.

ব্যবহারকারীরা অন্যদের দল দেখতে পারবেন, কিন্তু তা পরিবর্তন বা কপি করতে পারবেন না।

১০.

প্রতিদিনের সময়সীমা ০০:০০ থেকে ২৩:৫৯ পর্যন্ত কাউন্ট করা হবে।

১১.

খেলোয়াড়দের কয়েন মূল্য তাদের বাস্তব পারফরম্যান্স, জনপ্রিয়তা ও চাহিদার উপর নির্ভর করবে।

১২.

পয়েন্ট নির্ধারণ হবে বাস্তব মাঠে খেলোয়াড়দের ম্যাচ পারফরম্যান্সের উপর ভিত্তি করে।

১৩.

সমস্ত লাইভ পারফরম্যান্স ডেটা অফিসিয়াল FIFA API পার্টনার থেকে নির্ভুলভাবে সংগ্রহ করা হবে।

১৪.

ব্যবহারকারীরা সর্বোচ্চ N+5 দিন পর্যন্ত আগাম ম্যাচগুলোর জন্য দল তৈরি করে রাখতে পারবেন।

১৫.

স্কোরিং সিস্টেম অনুযায়ী গোল, অ্যাসিস্ট, কার্ড, ক্লিন শিট ইত্যাদির ভিত্তিতে পয়েন্ট হিসেব করা হবে।

১৬.

প্রতিদিনের চূড়ান্ত স্কোর সকল ম্যাচ ও ক্যাটাগরির স্কোরিং পয়েন্টের যোগফল হিসেবে নির্ধারিত হবে।

১৭.

ম্যাচ শেষ হওয়ার সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে লাইভ স্কোরবোর্ড ও লিডারবোর্ড আপডেট হবে।

১৮.

লিডারবোর্ডে প্রতিদিনের ডেইলি র‍্যাঙ্কিং এবং সামগ্রিক স্টেজ র‍্যাংকিং ট্র্যাক করা যাবে।

১৯.

একই দিনে একাধিক টিম বানালে ২য় টিমের জন্য ৫ পয়েন্ট এবং ৩য় টিমের জন্য আরও ৫ পয়েন্ট বোনাস পাবেন।

২০.

প্রতিদিন সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী টপ ১১ জন ১,০০০ টাকা করে bKash পুরস্কার পাবেন।

২১.

রেজিস্ট্রেশনের সময় অবশ্যই নিজের সচল ও ভেরিফাইড bKash মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

২২.

বিজয়ীদের পুরস্কারের bKash টাকা পরবর্তী ২-৩ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।

২৩.

কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা ইন্টারনেট সংযোগহীনতার জন্য গেমের কোনো পয়েন্ট নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২৪.

এক ডিভাইসে এক সময়ে একটি অ্যাকাউন্টই কেবল লগইন রাখা সম্ভব।

🎯

পয়েন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম

সাধারণ ম্যাচ পারফরম্যান্স

  • ⏱️ ৬০ মিনিটের কম খেললে +১ PT
  • ⏱️ ৬০ মিনিট বা তার বেশি খেললে +২ PT
  • 🟨 হলুদ কার্ড পেলে -১ PT
  • 🟥 লাল কার্ড পেলে -৩ PT
  • ⚽ আত্মঘাতী গোল (Own Goal) -২ PT

গোল ও অ্যাসিস্ট বোনাস

  • 🏃 ফরোয়ার্ডদের (FWD) প্রতি গোলের জন্য +৪ PT
  • 🏃 মিডফিল্ডারদের (MID) প্রতি গোলের জন্য +৫ PT
  • 🛡️ ডিফেন্ডার ও গোলরক্ষকদের প্রতি গোলের জন্য +৬ PT
  • 👟 যেকোনো পজিশন থেকে অ্যাসিস্ট (Assist) +৩ PT

ক্লিন শিট (Clean Sheet)

* ৬০ মিনিট বা বেশি খেলতে হবে এবং কোনো গোল কনসিড করা যাবে না

  • 🧤 গোলকিপার (GK) +৪ PT
  • 🛡️ ডিফেন্ডার (DEF) +৪ PT
  • 🏃 মিডফিল্ডার (MID) +১ PT

বিশেষ বোনাস ও পেনাল্টি

  • 🔥 হ্যাটট্রিক (৩ গোল) করলে +৩ PT
  • ⭐ ব্রেস (একই ম্যাচে ২ গোল) +১ PT
  • 🥅 পেনাল্টি মিস করলে -২ PT
  • 🧤 গোলকিপার পেনাল্টি সেভ করলে +৫ PT

পয়েন্ট গুণক (Multipliers)

২ গুণ

ক্যাপ্টেন (C)

আপনার দলের ক্যাপ্টেন যে পয়েন্ট পাবেন, তা সরাসরি ২ দিয়ে গুণ হয়ে দলের মোট পয়েন্টে যোগ হবে।

১.৫ গুণ

ভাইস-ক্যাপ্টেন (VC)

আপনার দলের ভাইস-ক্যাপ্টেন যে পয়েন্ট পাবেন, তার দেড় গুণ (১.৫X) পয়েন্ট সামগ্রিক স্কোরে যুক্ত হবে।

১ গুণ

সাধারণ খেলোয়াড়

দলের বাকি ৯ জন খেলোয়াড় ম্যাচে ঠিক যতটুকু পয়েন্ট পাবেন, তাদের থেকে কোনো পরিবর্তন ছাড়াই অবিকল সেই পয়েন্ট যোগ হবে।

🏆 প্রতিদিনের সেরা ১১ জন ফ্যান্টাসি বস পাচ্ছেন ১,০০০ টাকা করে ক্যাশ প্রাইজ!

দেরি না করে আজই আপনার চ্যাম্পিয়ন একাদশ সাজিয়ে যোগ দিন লিডারবোর্ডের শীর্ষে!